রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

 রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মিজানুর ইসলাম(৩২) নামের একজন নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রামাণিক পাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রামাণিকপাড়া মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন মিজানুর। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য রশিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188489