ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় মামলা হলে আমাকে প্রধান আসামি করুন: রুমিন ফারহানা

ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় মামলা হলে আমাকে প্রধান আসামি করুন: রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরাইল থানার ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় মামলা হলে তাঁকেই যেন প্রধান আসামি করা হয়।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে লিখিত বক্তরুমিনফারহানাব্যে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এতে বলা হয়, সরাইল থানার ওসির বিরুদ্ধে গত ২৩ অক্টোবর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতি সম্মান রেখে তিনি অপেক্ষা করছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সেখানে রাত ৮টার দিকে ওসির কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করে দুর্গাপূজার সময় মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না দেওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে বাদানুবাদে জড়ান তিনি।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে আসা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। বাদানুবাদের একপর্যায়ে রুমিন ফারহানা ওসি মনজুর কাদের ভূঁইয়াকে বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে ওসি মনজুর কাদের ভূঁইয়া সাংবাদিকদের কাছে দাবি করেন, রুমিন ফারহানা লোক নিয়ে থানায় এসে অস্থিরতা তৈরি করেন। ওই ব্যক্তিকে শিখিয়ে থানায় এনে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছেন।

এই ঘটনার পর বৃহস্পতিবার রাতেই সরাইল থানায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যা শুক্রবার সন্ধ্যার পর জানাজানি হয়। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরাফাতুল ইসলাম বলেন, ওই দিনের ঘটনা উল্লেখ করে জিডি হয়েছে, এটি কোনো অভিযোগ নয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188469