নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাছানাত এনসিসিসি‘র সদস্য মনোনীত
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) এর সদস্য মনোনীত হয়েছেন। এই কমিটির এক সভা আগামীকাল রোববার বিকেল ৩ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ৪র্থ তলায় অবস্থিত আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। এদিকে জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির সদস্য মনোনীত হওয়ার পর তিনি বলেন, আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়।
আমার ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। দেশ ও জাতির শিক্ষা উন্নয়নে আমার অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188468