বর্তমানে মাদক একটি বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ। আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুললে এর সমাধান সম্ভব। শুধু সরকার একা না- এজন্য সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, একটা নৈতিকভাবে শিক্ষিত ও দক্ষ প্রজন্মই গড়বে আগামীর বাংলাদেশ। এজন্য সরকার খেলাধুলা, আনন্দময় শিক্ষা ও নৈতিকতাকে পাঠ্যক্রমে যুক্ত করছে। সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে টিভেট (কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ) সেক্টরের উপর গুরুত্বারোপ করছে। এজন্য টিভেটে উন্নত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়সহ বিভিন্ন দেশের সাথে যৌথ কার্যক্রম নিয়ে কাজ করছে সরকার।
এসময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188397