পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন জানান, মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188393