বর্তমানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার

বর্তমানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে।

সরকারের উপযুক্ত পদক্ষেপের কারণে এবার হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান কোন ধরণের বাধা বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে পালন করেছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটামোড়ে তিনদিনব্যাপী জেলা ইজতেমার প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনের জাতীয় সংসদ সদস্য ওয়ারেছ আলী, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুন্নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও স্থানীয় তাবলিগ জামায়াতের নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188377