জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ২টি পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ১৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

 

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই পটুয়াখালী জেলার স্থায়ী নাগরিক হতে হবে।
  • কর্মস্থল: পটুয়াখালী
  • বয়স: ১৭ নভেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188346