মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‎
আজ শুক্রবার (২৩ অক্টোবর)  সকালে তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
‎
‎রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

‎ড. আবদুল মঈন খান গত বুধবার রাতে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188313