জামায়াত ও আওয়ামী লীগ আবারও এক হয়েছে : রাশেদ খাঁন

জামায়াত ও আওয়ামী লীগ আবারও এক হয়েছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ৯৬ সালের সেই দেশবিরোধী শক্তি জামায়াত ও আওয়ামী লীগ আবারও এক হয়েছে। যারা ৮৬ সালেও এক হয়েছিল। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন,  একাত্তরকে কেন্দ্র করে মানুষ জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে বিরোধিতা দেখানোর চেষ্টা করে। কিন্তু দেখেন একাত্তরের পর জামায়াত এবং আওয়ামী লীগ বহুবার এক হয়েছে। জামায়াতের সেক্রেটারি যে কথা বলেছেন, আওয়ামী লীগের সাথে জামায়াতের কখনোই নির্বাচনী বা রাজনৈতিক জোট ছিল না। তারা ঘোষণা দিয়ে দুইবার নির্বাচনী বা রাজনৈতিক জোট করেছে, তা হলো ৯৬ ও ৮৬ সালে।

তিনি আরও বলেন, একজন যুবক একটি পোস্ট করেছেন, একটি মাত্র স্নাইপারের দরকার ছিল। এই যুবক এই দুঃসাহস কীভাবে পেল? আমার কাছে মনে হয়, বিরোধী দলে যারা রাজনীতি করছেন, তাদের উশৃঙ্খল বক্তব্য এই ধরনের যুবকদের উৎসাহ দিচ্ছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই যে স্নাইপারের হুমকি, এটি এক ধরনের হত্যার হুমকি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188295