সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন একজন সৌদি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিকও।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের একজন, ভারতের দুজন, ইয়েমেনের দুজন, বাংলাদেশের দুজন এবং নেপালের একজন নাগরিক রয়েছেন।
আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার রাতে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
হামলায় বিমানবন্দরের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। নিরাপত্তাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। আকাশপথে প্লেন চলাচলও স্বাভাবিক হয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সৌদি আরবে সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ও জ্বালাপ্রযুক্তিসংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঘটনা বেড়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা ঘটছে।
বার্তা সংস্থা এএফপির সরকারি সূত্রভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি মাসে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলায় দুই বাংলাদেশিসহ মোট ২২ জন নিহত হয়েছেন।
সূত্র: ডেইলি সাবাহ
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188284