বগুড়ায় ডালপট্টিতে যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের ডালপট্টি এলাকায় সন্ত্রাসীরা মহিদুল (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহিদুল ডালপট্টি পূজা মন্ডপ এলাকায় বসবাস করেন। পৈত্রিক জায়গা বিক্রির বিষয়ে স্থানীয় এক ব্যক্তির সাথে মহিদুলের বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার রাতে ওই ব্যক্তিসহ কয়েকজন মাতাল অবস্থায় পূজা মন্ডপের সামনে আসে। এরপর আচমকা তারা মহিদুলের ওপর হামলা চালায়। তাকে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়।
এতে তিনি গুরুতর আহত হন। ওই সময় পূজা মন্ডপের গেটে টহল পুলিশ অবস্থান করছিল বলেও জানান তারা। পরে তাকে লোকজন উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেন। এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি মো, ইব্রাহীম আলী বলেন, এঘটনায় আজ বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188232