ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ টসে জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং নিয়েছে। আবুধাবিতে তাওহীদ হৃদয় টস জেতেন এবং আফগানদের রান তাড়া করার চ্যালেঞ্জ দিয়েছেন।
বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। দলে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ,পারভেজ হোসেন ইমন ও আলিস আল ইসলাম।
এই ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার আশা টিকে থাকবে বাংলাদেশের। তবে এজন্য নেট রান রেটের কঠিন হিসাবও সামলাতে হবে তাদের।
বাংলাদেশ একাদশ :
তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188188