টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ
মফস্বল ডেস্ক : গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
আজ বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন-লালচান (৬০), নাছিমা (৫০) এবং তানিশা (১৬)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিশার ৮৬ শতাংশ এবং নাছিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188163