নাটোরের বাগাতিপাড়ায় বিষাক্ত ট্যাবলেট সেবন করে নারীর আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় বিষাক্ত ট্যাবলেট সেবন করে নারীর আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বিষাক্ত ট্যাবলেট সেবন করে শাহিদা (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের বেল্লাল হোসেনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের অগোচরে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন শাহিদা।

পরে অসুস্থ অবস্থায় তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথে তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর দোলা পারভিল জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188125