গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে সাইবা খাতুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাইবা ওই গ্রামের হোসেন আলীর মেয়ে।

স্বজনরা জানান, সকালে সাইবাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188098