বগুড়ায় পুলিশের ওপর হামলা, ২৮ মামলার আসামি আটক

বগুড়ায় পুলিশের ওপর হামলা, ২৮ মামলার আসামি আটক

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের দত্তবাড়ী এলাকার পাশের সড়কে পকেটমার সন্দেহে এক ব্যক্তিকে আটক করতে গিয়ে পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের পর যানজট নিরসন ও সড়কে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানা পুলিশ।

জানা যায়, অভিযান চলাকালে মাটিডালীগামী সড়কে শতাব্দী ফিলিং স্টেশনের বাঁ পাশের সড়কে সন্দেহভাজন পকেটমার রতন ব্যাপারীকে ধরে ফেলেন অভিযানে থাকা বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উজ্জ্বল। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে রতন ব্যাপারীর মারধরে গুরুতর আহত হন এএসআই উজ্জ্বল।

অভিযানে নেতৃত্ব দেওয়া বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, শারদীয় দুর্গোৎসবে যান চলাচল স্বাভাবিক রাখা ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে দত্তবাড়ী রোডে বিশেষ অভিযান চলছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যান চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে দত্তবাড়ী সড়কে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। ওই এলাকায় পকেটমারি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ থাকায় অভিযানের অংশ হিসেবে এএসআই উজ্জ্বল রতনকে পকেটমারি করার সময় হাতেনাতে আটক করেন বলে জানান তিনি।

ওই এলাকায় পকেটমার ও ছিনতাইয়ের একাধিক অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে পকেটমারির সময় রতনকে হাতেনাতে আটক করেন দায়িত্বে থাকা এএসআই উজ্জ্বল। এ সময় রতনের সহযোগী ও এলাকার কয়েকজন নারী পুলিশ সদস্য উজ্জ্বলের ওপর চড়াও হন। আহত এএসআই উজ্জ্বল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক রতন ব্যাপারীর বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও পকেটমারিসহ ২৮টি মামলা রয়েছে। এ ছাড়া তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188071