প্রধানমন্ত্রীর জনসভার আগেই পূর্ণ রাজশাহীর মাদ্রাসা মাঠ

প্রধানমন্ত্রীর জনসভার আগেই পূর্ণ রাজশাহীর মাদ্রাসা মাঠ

মফস্বল ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনতার ঢল নেমেছে। জনসভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং তার বক্তব্য শুনতে সকাল থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জনসভাস্থলে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। মাঠের ভেতরে জায়গা না পেয়ে অনেককে আশপাশের সড়ক ও সংলগ্ন এলাকায় অবস্থান নিতে দেখা যায়। নেতাকর্মীদের স্লোগান, মিছিল এবং মানুষের সরব উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে ঘিরে নগরজুড়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। 

জনসভা থেকে প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়ন, কর্মসংস্থান, শিল্পায়ন এবং নাগরিক সমস্যার সমাধানে কী বার্তা দেন, সেদিকেও তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188067