রংপুরের ধর্মসভা পূজামন্ডপে প্রধানমন্ত্রী

রংপুরের ধর্মসভা পূজামন্ডপে প্রধানমন্ত্রী

রংপুর জেলা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে রংপুরের ধর্মসভা পূজামন্ডপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি রংপুর নগরীর এই ঐতিহাসিক ধর্মসভা (রাধা গোবিন্দ) মন্দিরের পূজামণ্ডপ পৌঁছান। এর আগে প্রধানমন্ত্রী বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওনা হন। সৈয়দপুর থেকে রংপুর আসার পথে মহাসড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। যাত্রাপথে তিনি তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত দুটি পথসভায় বক্তব্য দেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর এই সফরে তার সাথে রয়েছেন-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। রংপুরের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী দুপুরের দিকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188044