বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রতন মিয়া (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। আজ সোমবার (১৯ অক্টোবর) সাড়ে ৯টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোঁকা নয়াপাড়া গ্রামের ব্রিকসোলিং রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রতন মিয়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের মাড়িয়া সরকারপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাজাহানপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার জোঁকা নয়াপাড়া গ্রামের ইটসোলিং রাস্তার উপর থেকে রতন মিয়াকে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইশবাল জানান, রতন মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188011