পূজার আনন্দে বিদ্যা সিনহা মিম
বিনোদন ডেস্ক: শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। উৎসবের শুরুতেই স্বামী সনি পোদ্দার ও পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই ছবিগুলোতে মিমের হাসিখুশি উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের। ষষ্ঠীর দিনে ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করেন মিম। সেখানে স্বামী ও পরিবারের প্রিয়জনদের সঙ্গে পূজার উৎসব উপভোগ করতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'শুভ ষষ্ঠী'। উৎসবের সাজে মিমের উপস্থিতি বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
এবারও পূজার শুরুতে তার সাজপোশাক ও পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নজর কেড়েছে। প্রিয়জনদের সঙ্গে ঘোরাঘুরি, উৎসবের আমেজ আর হাসিমুখের ছবিতে ধরা পড়েছে তার ব্যক্তিগত জীবনের আনন্দঘন সময়। কর্মব্যস্ততার বাইরে পরিবারের সঙ্গে এমন সময় কাটানোর মুহূর্তগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী।
তার পোস্টে ভক্তদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। পূজার আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন অনুসারীদেরও।
বাংলাদেশের মডেল ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ বিদ্যা সিনহা সাহা মিম। ২০০৭সালে 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিনোদন জগতে তার যাত্রা শুরু হয়। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের 'আমার আছে জল' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ব্যক্তিগত জীবনে ২০২২ সালের শুরুতে ব্যবসায়ী সনি পোদ্দারের সঙ্গে বিব-াহবন্ধনে আবদ্ধ হন মিম।
এরপর থেকে বিভিন্ন উৎসব ও বিশেষ মুহূর্তে স্বামীর সঙ্গে কাটানো সময়ের ঝলক প্রায়ই ভক্তদের সঙ্গে তাগ করে নেন এই অভিনেত্রী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187951