১০ পদে নিয়োগ দেবে বিকেএসপি, ৫০ বছরেও আবেদনের সুযোগ

১০ পদে নিয়োগ দেবে বিকেএসপি, ৫০ বছরেও আবেদনের সুযোগ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১০টি পদে ১৩ জনেক নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ১২ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

 

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অফলাইনে (সরাসরি অথবা ডাকযোগে)
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কর্মস্থল: বিকেএসপি, সাভার, ঢাকা
  • বয়স: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৫০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।

আবেদন ফি: ১-৭ নং পদের জন্য ২০০ টাকা, ৮-৯ নং পদের জন্য ১০০ টাকা এবং ১০ নং পদের জন্য ৫০ টাকা উত্তরা ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় মহাপরিচালক, বিকেএসপির অনুকূলে ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনপত্রে সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187918