চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ভটভটি চাপায় গৃহবধূ নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলায় মেয়ের বাড়ি বেড়াতে যাবার পথে ভটভটি চাপায় জোৎস্না আরা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজীগ্রাম এলাকার মতিউর রহমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামে মেয়ের শ্বশুড়বাড়ি বেড়াতে গিয়ে সড়ক পারাপারের সময় ভটভটি চাপায় ঘটনাস্থলে আহত হন জোৎস্না আরা।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী যাবার পথে রাত ৯টার দিকে পথেই জোৎস্না আরা মারা যান।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187916