দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে আজ রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মা। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফাপুর গ্রামের মাহাতাব হোসেনের পুত্র শাকিল (২৭) একজন মাদকাসক্ত। এনিয়ে স্ত্রী স্বর্ণা আখতারের (২৩) সাথে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আজ রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬ টার পর সবাই বাজারে গেলে শাকিলের স্ত্রী স্বর্ণা আখতার ছেলে সাফায়েত হোসেন (৪) ও কন্যা রাইসা আখতারকে (১) শ্বাসরোধে হত্যা করেন। এরপর নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
আজ রোববার (১৮ অক্টোবর) রাতে এখবর লেখা পর্যন্ত চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এসেছি,প্রকৃত কারণ জেনে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187906