দুর্গাপূজায় বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন দুই হাজারের অধিক নারী

দুর্গাপূজায় বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন দুই হাজারের অধিক নারী

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়া সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) বেলা ১২ টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক অতুল চন্দ্র দাস প্রমুখ।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছ. শামছুন্নাহার শিউলী, বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, আল-আমিন পেস্তা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌর চন্দ্র পোদ্দার (চন্দন), সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও যুবদল নেতা বিপুল কর্মকার প্রমুখ।

এসময় প্রধান রেজাউল করিম বাদশা বলেন, সংসদ নির্বাচনে সনাতনীদের রায় প্রথমে বগুড়া সদর আসনে প্রধানমন্ত্রীকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সহায়তা করেছিল, একইভাবে উপ-নির্বাচনেও তাদের সমর্থনকে বিএনপি সম্মান জ্ঞাপন করেছে।

বিএনপির কাছে সবাই দেশের নাগরিক, তারা নিরাপদ; সনাতন ধর্মের মানুষ কোন একক দলের দলীয় সম্পত্তি নন, তারা এই দেশের নাগরিক-তাদের ভোট ও অধিকার আর সকলের মতোই মূল্যবান ও সমান। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তার সাথে উৎসব সম্পন্ন করতে ও তাদের সার্বিক খোঁজ খবর রাখতে বিএনপি’র সকল এমপি, নেতা ও কর্মীদেরে নির্দেশ দিয়েছেন।

এরপর বিকেলে শহীদ খোকন পৌর শিশু উদ্যানে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউর করিম বাদশা।

এসময় বিএনপি নেতা মো: মশিউর রহমান শামীম, মো: মাহমুদুল হাসান তুহিন, মো. সোলায়মান আলী, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব গৌর চন্দ্র পোদ্দার (চন্দন), জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অতুল চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187905