বগুড়ায় লটারির মাধ্যমে সর.প্রা. বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদায়ন করা হলো

বগুড়ায় লটারির মাধ্যমে সর.প্রা. বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদায়ন করা হলো

স্টাফ রিপোর্টার : বগুড়ায় লটারি মাধ্যমে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের পদায়ন করা হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই লটারি কার্যক্রম পরিচালিত হয়।

জেলায় রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর আওতায় নবযোগদানকৃত শিক্ষকদের বিদ্যালয় ভিত্তিক পদায়নে লটারি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) সালমা আক্তার, জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খাঁন রুবেল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মো. রেজোয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মোট ১২টি উপজেলার ২৭৯ জন পদায়ন প্রত্যাশী শিক্ষকের জন্য এই লটারির আয়োজন করা হয়েছে।

এর মধ্যে আদমদীঘির ২৭ জন, কাহালুর ৯ জন, গাবতলীর ৩০ জন, দুপচাঁচিয়ার ৮ জন, ধুনটের ৫৩ জন এবং নন্দীগ্রাম উপজেলার ১১ জন, সদর উপজেলার ১০ জন, শিবগঞ্জের ৩১ জন, শেরপুরের ৮ জন, সারিয়াকান্দির ৫৯ জন, সোনাতলার ২৭ জন এবং শাহজাহানপুর উপজেলার ৬ জনসহ মোট ২৭৯ জন শিক্ষককে পদায়ন করা হলো।

লটারি অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে নব যোগদানকৃত শিক্ষকদের পদায়ন করা হলো। যাতে কারো কোন অভিযোগ না থাকে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187901