কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি পদে ৩২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১৬ অক্টোবর সকাল ৯টায়, চলবে ১২ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
এক নজরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অফলাইনে
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কর্মস্থল: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
- বয়স: ১৪ অক্টোবর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা-১২৩১।
আবেদন ফি: রেজিস্ট্রার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, অগ্রণী ব্যাংক, সাতমসজিদ রোড শাখা, ঢাকা এর অনুকূলে ১ নং পদের জন্য ১৫০ টাকা, ২-৮ নং পদের জন্য ১০০ টাকা এবং ৯-১৩ নং পদের জন্য ৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187898