বগুড়ায় দত্তবাড়ি দেব সেবা ট্রাস্টির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক স্বাধীন

বগুড়ায় দত্তবাড়ি দেব সেবা ট্রাস্টির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক স্বাধীন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার দত্তবাড়ি দেব সেবা ট্রাস্টির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

আজ রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি নগরের দত্তবাড়ীতে দেব সেবা ট্রাস্টি বোর্ডের দুর্গাপূজা সার্বিক আয়োজন খোঁজ-খবর নেন এবং পূজামন্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-দত্তবাড়ি দেব সেবা ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক কার্তিক কুমার রায়, পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি পরিমল চন্দ্র দাস, দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি কমল কুমার দত্ত, গৌর চন্দ্র কনিক, শংকর কুন্ডু, মলয় কুন্ডু, রতন পোদ্দার, লক্ষণ, রঞ্জন কুন্ডু, জগদীশ দাস, জগা, পলাশ দাস, নিরাত্তন কুন্ডু এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187897