এসএসসি পাসে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা
দিনাজপুর জেলার পুলিশ সুপারের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘অফিস সহায়ক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর সকাল ৯টায়, চলবে ১৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে।
এক নজরে পুলিশ সুপারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কর্মস্থল: দিনাজপুর জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
- বয়স: ১৭ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুর। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
বিজ্ঞাপন
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187895