বগুড়ার ধুনটে মাদকসেবীকে ৪ মাসের কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ার ধুনটে এক পিস ইয়াবাসহ এক মাদকসেবীকে গ্রেফতার করে চারমাস বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামি হলো, মো. ইমরুল কাদের সেলিম (৪৫)। তিনি ধুনট উপজেলার তারাকান্দি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার (১৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে ডিএনসির সহযোগিতায় ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার তারাকান্দি এলাকায় অভিযান চালান।
এ সময় এক পিস ইয়াবা ট্যাবলেট মাদকসেবী মো. ইমরুল কাদের সেলিমকে গ্রেফতার করে চারমাস কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দিয়ে তাকে জেলা কারাগারে প্রেরণ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187884