বগুড়ায় সৌদি প্রবাসির বাবা ও স্ত্রীকে হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় সৌদি প্রবাসির বাবা ও স্ত্রীকে হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ায় সৌদি প্রবাসীর বৃদ্ধ বাবা অবসর প্রাপ্ত মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রীকে হত্যা মামলার আসামি মো: হাকিমের জামিন নামঞ্জুর করা হয়েছে। হাজতি ওই আসামি দুপচাঁচিয়া উপজেলার বেরুঞ্জ গ্রামের আব্দুল করিমের ছেলে। আজ রোববার (১৮ অক্টোবর) বগুড়ার দায়রা জজ মোঃ মরিুজ্জামান ওই আসামির জামিনের আবেদন শুনানী অন্তে নামঞ্জুর করেন।

উল্লেখ, দীর্ঘ ৬ বছর ধরে সৌদি আরবে থাকা প্রবাসী শাজাহান আলীর ধুপচাঁচিয়ার উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ গ্রামের বাড়িতে গত ৮ জুলাই দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রবেশ করে প্রথমে তার বাবা অবসর প্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব উদ্দিন (৭০) কে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে সৌদি ওই প্রবাসীর স্ত্রী রিভা (৩৫) কে এক্ই কায়দায় হত্যকরে।

এসময় নিহত রিভার শিশু কন্যা রুকাইয়া তাসনিম মালিহা ভয়ে চোখ বন্ধ করে থাকে। দুর্বৃত্তরা শ্বশুর আফতাব উদ্দিন এবং পুত্র বধূ রিভাকে হত্যার পর সোনার গ্রহনা ও নগদ টাকা সহ ১৭ লাখ ৫৬ হাজার ২শ’ টাকার মালামাল লুঠ করিয়া নিয়ে পালিয়ে যায়।

এব্যাপরে নিহত আফতাব উদ্দিনের মেয়ে তহমিনা বিবি বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় এই হত্যা মামলা দায়ের করে। জামিনের আবেদন নামঞ্জুরকৃত হাজতি আসামি হাকিমের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকদ্রব্য ও জুয়া আইনের মামলা সহ ৮ টি মামলার কথা আসামির চালানে উল্লেখ করা করেছে পুলিশ।

মামলটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. মো আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. শাপলা খাতুন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187883