সৌদির ‘আকাশচুম্বী’ কিংডম সেন্টারের সব অফিস বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম প্রধান স্থাপনা কিংডম সেন্টার ভবনের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে কর্মরত সব কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার ৯৯ তলা বিশিষ্ট ‘আকাশচুম্বী’ ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে অফিসের ভাড়াটিয়া প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেয়।
ওই ই-মেইলে বলা হয়, ‘এই সময়ে অনুগ্রহ করে অফিসে আসা থেকে বিরত থাকুন।’ তবে মেইলে নির্দিষ্ট করে কোনো কারণ উল্লেখ করা হয়নি। এদিকে ভবনটির নিচতলায় অবস্থিত শপিং মলটি স্বাভাবিকভাবে খোলা রয়েছে বলে জানানো হয়েছে।
এর এক সপ্তাহ আগেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন। ওই ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ রয়েছে। সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বাসা থেকে পড়াশোনার ব্যবস্থা বাড়ানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187858