বগুড়ার সান্তাহারে বিএনপি’র তিন শতাধিক নেতাকর্মীকে গণসংবর্ধনা

বগুড়ার সান্তাহারে বিএনপি’র তিন শতাধিক নেতাকর্মীকে গণসংবর্ধনা

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের মিথ্যা অভিযোগের মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন শতাধিক নেতাকর্মীদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে

আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সান্তাহার পৌর শহরের এক কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করা হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোতালেব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শফিকুল ইসলাম খাঁন লিখন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুন আর রশিদ মামুন, মজনু তালুকদার, এমদাদুল হক, তাজ উদ্দীন, মিনহাজুল ইসলাম, ফাহিম, ওয়াহেদুল ইসলাম, রুহুল আমীন, মানিক হোসেন, মহিবুল ইসলাম শাকিব, সোহাগ হোসাইন প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187780