বগুড়ার শেরপুরে জলাধার পরিষ্কার ও উচ্ছেদ অভিযান

বগুড়ার শেরপুরে জলাধার পরিষ্কার ও উচ্ছেদ অভিযান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে জলাধার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও শেরপুর পৌরসভার উদ্যোগে শেরপুর ফরেস্ট অফিসের গেটসংলগ্ন জলাধারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. সাইদুজ্জামান হিমু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মোছা. স্বপ্না আক্তার, শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের সচিব কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা আক্তার ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ ছাড়া উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় এলাকাবাসী কর্মসূচিতে অংশ নেন। জলাধার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জলাধার ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে জনসচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সময় ধলাধারের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187778