লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯টি পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১৭ অক্টোবর সকাল ৯টায়, চলবে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

 

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • কর্মস্থল: ঢাকা (সাভার)
  • বয়স: ১৫ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রার্থীরা এখানে ক্লিক করে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞাপন

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪-৮ নং পদের জন্য ১১২ টাকা, ৯ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187773