বগুড়ার সোনাতলায় শ্যালো মেশিন চুরি, ফসলহানির শঙ্কা

বগুড়ার সোনাতলায় শ্যালো মেশিন চুরি, ফসলহানির শঙ্কা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গতকাল শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার কামারপাড়ায় একটি শ্যালো মেশিন চুরি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আজাবুল বারী পিন্টুর জমি থেকে ওই দিন দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল তার শ্যালো মেশিনটি চুরি করে নিয়ে যায়।

এতে করে তার প্রজেক্টের প্রায় তিন একর ফসলি জমিতে সেচ কাজ বন্ধ রয়েছে। এতে করে ব্যাপক ফসলহানি আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে আজাবুল বারী পিন্টু বলেন, পূর্বশত্রুতার জের ধরে তার প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187762