আরএফএল গ্রুপে নিয়োগ, ৫ জেলায় কাজের সুযোগ

আরএফএল গ্রুপে নিয়োগ, ৫ জেলায় কাজের সুযোগ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ ‘ডেপুটি ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ১০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা এমবিএ/এমকম ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম আরএফএল গ্রুপ
বিভাগের নাম কস্ট অ্যাকাউন্টস
পদের নাম ডেপুটি ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা ১০ জন
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এমবিএ/এমকম (অ্যাকাউন্টিং)
অভিজ্ঞতা ৪ বছর
বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে
বয়সসীমা সর্বনিম্ন ২৮ বছর
সূত্র বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৭ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • কর্মস্থল: ঢাকা, হবিগঞ্জ, নরসিংদী, রাজশাহী ও রংপুর জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আরএফএল গ্রুপ।

 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187756