কক্সবাজারে রির্সোটে আগুনে নিহত ১০ জনের আটজনই একই পরিবারের
মফস্বল ডেস্ক : কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও সাতজন। এরমধ্যে নিহতদের মধ্যে একই পরিবারের আট জন রয়েছেন বলে জানা গেছে।
টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো. সুমন ক জানান, রিসোর্টের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনি বলেন, শর্টসার্কিট থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নেভানোর চেষ্টা করি। ততক্ষণে রিসোর্টের এসি ও সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো রিসোর্টে আগুন ধরে যায়।
স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টটি কাঠের তৈরি। এতে মোট রুম ছিল ৯টি। এদিকে টুপটুপের ঘটনায়অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187709