বগুড়ায় এমপি লুনা’র সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

বগুড়ায় এমপি লুনা’র সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

বিএনপির সাবেক এমপি এম ইলিয়াস আলী’র সহধর্মিণী সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানী নগর) তাহসিনা রুশদীর লুনা এমপি আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে পৌঁছলে তার সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এমপি লুনা’র সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, মহিলা সংরক্ষিত আসন (বগুড়া-জয়পুরহাট) এমপি সুরাইয়া জেরিন রনিসহ জেলা বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187675