জয়পুরহাটে 'দ্বিতীয় ডে ক্যাম্প অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি: ‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'দ্বিতীয় ডে ক্যাম্প'। গতকাল শুক্রবার সকালে জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা রবিউল ইসলাম সোহেল এবং সম্পাদক আবুল কাশেম। দিনব্যাপী এই ক্যাম্পে হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন পর্যায়ের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187666