বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৫
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিরা পূর্বপাড়ার মৃত তছির উদ্দিনের ছেলে মহির উদ্দিন (৩৮) গ্রেফতার করা হয়।
এছাড়া গ্রেফতারি পরোয়ানা মূলে দুপচাঁচিয়া মাষ্টার পাড়ার জাহিদুল ইসলামের ছেলে রাশেদ্দুজ্জামান রাকিব (২২), ধাপ সুখানগাড়ীর ইলাহী প্রামানিকের ছেলে রায়হান প্রামানিক (২৫), গোবিন্দপুর বানিয়াদিঘীর মাহাবুর রহমানের ছেলে এরশাদ সওদাগর (৩৮), দুপচাঁচিয়া মন্ডলপাড়ার রায়হান প্রামানিকের স্ত্রী জিন্নাহ খাতুনকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ শুক্রবার (১৬ অক্টোবর) বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187629