প্লেন অফ জার্স, লাওস

প্লেন অফ জার্স, লাওস

সবুজ ডেস্ক: লাওসের জিয়াংখোয়াং মালভূমির চারদিকে ছড়িয়ে রয়েছে প্রাচীন পাথরের তৈরি হাজার হাজার জার কিংবা পাত্র। সেগুলির কোনও কোনটির আবার ঢাকনাও রয়েছে। এক একটি পাত্রের আকার বিশাল। ইন্দোচিনের প্রধান পর্বতমালা অ্যানামিস কর্ডিলেরার উত্তর প্রান্তে অবস্থিত জিয়াংখোয়াং মালভূমি। জারের উচ্চতা ও ব্যাস মোটামুটি ১ থেকে ৩ মিটারের মধ্যে। ইতিহাস বলছে, একটা সময় সেখানকার রাজা ছিলেন খুন চেউং। যুদ্ধজয় উদযাপনের উদ্দেশ্যে তিনি এই পাত্রগুলি তৈরি করেন। এই পাত্রে নাকি মদ সংরক্ষণ করে রাখা হতো। তবে গবেষকরা এই বিশাল পাত্রগুলির কোনও ব্যাখ্যাই দিতে পারেননি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187628