বগুড়ায় ব্যবসায়ী তালেব হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদন্ডাদেশ

বগুড়ায় ব্যবসায়ী তালেব হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদন্ডাদেশ

কোর্ট রিপোর্টারঃ বগুড়ায় ইট বালু ব্যবসায়ী আবু তালেব হত্যা মামলার রায়ে অভিযুক্ত তিন আসামির প্রত্যেকে আমৃত্যু কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদন্ডাদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলো বগুড়া সদর উপজেলার আকাশতারা মধ্যপাড়ার আফছার প্রাং এর ছেলে চাঁন মিয়া (২৬), শাজাহান প্রাং ওরফে পাঠার ছেলে ফিরোজ হোসেন ওরফে ফোকা (৩১) ও কায়েম প্রাং এর ছেলে মোঃ বাপ্পারাজ ওরফে বাপ্পা (৩৩)। সাজা প্রাপ্ত আসামিদের মধ্যে ফিরোজ হোসেন ওরফে ফোকরা এবং বাপ্পারাজ ওরফে বাপ্পা জামিনে যাবার পর হতে পলাতক আছে এবং গ্রেফতারের পর হতে তাদের সাজা কার্যকর হবে। সাজাপ্রাপ্ত পলাতক ওই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বগুড়ার স্পেশাল দায়রা জজ  মোঃ আয়েজ উদ্দিন এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বগুড়ার সদর উপজেলার আকাশতারা মধ্যপাড়ার নিহত আবু তালেবের স্ত্রী রেখসানা কর্তৃক ওই তিন আসামির বিরুদ্ধে দায়েরকৃত এই মামলার অভিযোগে বলা হয়েছে যে, গত ২০২০ সালের ১৪ জুন বেলা ১ টার দিকে সাবগ্রাম বাজার হতে  তার ব্যবসায়ী স্বামী আবু তালেব (৩০) কাঁচাবাজার করে বাড়িতে নিয়ে আসে। এরপর তার স্বামী আবু তালেব কাঁচাবাাজার রেখে বাড়ির বইরে আকাশতারার সাবান ফ্যাক্টোরীর দক্ষিণে জনৈক আব্দুল হান্নানের ফাঁকা জায়গায় দুপুর দেড়টার দিকে পৌঁছিলে আসামিরা তার পথরোধ করে ধারালো অস্ত্রদিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত আহত করলে আবু তালেব মাটিতে পরে যায়। এসংবাদ পেয়ে রেখসানা ও তার দেবর জাকারিয়া দ্রুত ঘটনা স্থলে যায় । পুলিশ সংবাদ পেয়ে আবু তালেবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মামলাটি জেলাপুলিশের  গোয়েন্দাশাখার (ডিবি) ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিন ওই আসামিদের গ্রেফতার সহ তদন্ত শেষে ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। আসামিরা গ্রেফতার হওয়ার পর হত্যকান্ডের ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দী প্রদান করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে ওই আদালতের পিপি এড. মোঃ হারুনুর রশিদ এবং আসামি পক্ষে এড. জাহাঙ্গীর হোসেন ও এড মোজাফ্ফর হোসেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187546