সৌদি যুদ্ধবিমান লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি যুদ্ধবিমান লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আকাশে সৌদি আরবের একটি ইউরো টাইফুন যুদ্ধবিমানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার দাবি করেছে হুতি বিদ্রোহীরা।

আনাদোলু এজেন্সি সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানটিতে আঘাত হেনেছে এবং এর ফলে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে। সারি আরও দাবি করেন, যুদ্ধবিমানটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় তায়েফের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। 

তবে বিমানটিতে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187497