অবৈধ কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুড়িয়ে দিল প্রশাসন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস করেছে প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে থেকে রাত পর্যন্ত এ অভিযান চালিয়ে ৪ স্থানের ৪৫টি অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস করা হয়।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি চুল্লি তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ও বিক্রি করে আসছিল। এতে এলাকায় মারাত্মকভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা তামজিদ ইমরাম খান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশসহ ওই গ্রামে পৌঁছে ৪৫টি চুল্লি ধ্বংস করেন। এসময় চুল্লি ব্যবসার সঙ্গে জড়িতরা সটকে পড়ে।
সৌদি আরব আজ সকালে হুথিদের একাধিক ড্রোন ও মিসাইল ভূপাতিত করার তথ্য জানায়। এরপর তারা আবারও সানায় হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাল্টাপাল্টি এ হামলায় সৌদির ক্ষতি বেশি হচ্ছে। কারণ সানা বিমানবন্দর যুদ্ধের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক বিমান ওঠানামা বন্ধ আছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187477