বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়াতেও ৫৭তম বিশ্ব মান দিবস পালন করা হয়েছে। পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে বিএসটিআই’র উদ্যোগে ও জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ করতোয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বক্তব্যে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, কেবল পণ্যের মান নিয়ন্ত্রণ করলেই চলবে না, আমাদের নিজেদের কাজের মান, সততা ও নৈতিকতার মানও নিয়ন্ত্রণ করতে হবে।

তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন-জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিএসটিআই বগুড়ার উপপরিচালক ও অফিস প্রধান মো. জহুরুল হক। প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জ্বালানি উৎপাদন করাই যথেষ্ট নয়, সেই জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জাতীয় দায়িত্ব।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187443