বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, ঘটনার দিন মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার তালোড়া মেঘা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

এরা হলো তালোড়া মেঘা দক্ষিনপাড়া গ্রামের মৃত রেজাউল করিম ঠান্ডুর ছেলে তৌকির হাসান জেমি (২৪), উত্তর দেবখন্ড গ্রামের আক্কাছ আলীর ছেলে জিয়ারুল ওরফে সহিদুল ইসলাম (৩৫) ও তালোড়া মেঘা নয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম অপুর ছেলে সিরাজুল ইসলাম (২৭)।

পুলিশ তাদের হেফাজত থেকে ধারালো বার্মিজ, চাকু, কাঠের বাটযুক্ত কাঠের হাতুয়া, কাঠের হাতলযুক্ত হাতুড়ি, প্লাস, লোহার শাবল, ৩টি কাঁচি, ৩টি কালো রঙের টর্চ লাইট উদ্ধার করেছে। দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187431