নাটোরের বাগাতিপাড়ায় লাইসেন্সবিহীন মৎস্যখাদ্য বিক্রির অপরাধে জরিমানা
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মালঞ্চি বাজারে মোর মিলস এন্ড ট্রেডার্স নামের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম।
অভিযানকালে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনে লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187410