জেন জির নতুন সম্পর্কের ধরন ‘মেবিলেশনশিপ’
লাইফস্টাইল ডেস্ক : কিন্তু সম্পর্কের কোনো স্পষ্ট পরিচয় নেই। এমন সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হচ্ছে ‘মেবিলেশনশিপ’ শব্দটি। ইংরেজি ‘মেবি’ (Maybe) ও ‘রিলেশনশিপ’ (Relationship) শব্দ মিলিয়ে তৈরি হয়েছে ‘মেবিলেশনশিপ’। অর্থাৎ, দুজনের মধ্যে সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারা প্রেমের সম্পর্কে জড়াবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
মেবিলেশনশিপ আর সিচুয়েশনশিপ কি এক?
দুটি শব্দের মধ্যে মিল থাকলেও অর্থে কিছুটা পার্থক্য রয়েছে। সিচুয়েশনশিপে দুজনের মধ্যে প্রেমের মতো ঘনিষ্ঠতা থাকতে পারে, কিন্তু সম্পর্কের পরিচয় বা প্রতিশ্রুতি স্পষ্ট থাকে না।
অন্যদিকে, মেবিলেশনশিপে দুজনের মধ্যে ভালো লাগা থাকলেও তারা আদৌ প্রেমের সম্পর্কে জড়াবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকে। তবে শব্দ দুটির ব্যবহার সব ক্ষেত্রে এক রকম নয়।
কেন তৈরি হয় এমন সম্পর্ক
কাউকে ভালো লাগলেও অনেকে সহজে নিজের অনুভূতির কথা বলতে পারেন না। আবার কেউ কেউ সম্পর্কে জড়ানোর আগে আরো সময় নিতে চান। প্রত্যাখ্যাত হওয়ার ভয়, প্রতিশ্রুতি নিয়ে দ্বিধা কিংবা নিজের অনুভূতি বুঝতে না পারার কারণেও সম্পর্কের অবস্থান অস্পষ্ট থাকতে পারে।
এ ধরনের সম্পর্কে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠতা থাকতে পারে। একে অপরের প্রতি আগ্রহ থাকলেও সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট আলোচনা হয় না।
একজন হয়তো সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চান, অন্যজন থাকেন দ্বিধায়।
তবে শুধু নিয়মিত কথা বলা বা কাউকে ভালো লাগলেই সেটিকে মেবিলেশনশিপ বলা যায় না। সম্পর্কের ধরন বুঝতে দুজনের অনুভূতি ও প্রত্যাশাও গুরুত্বপূর্ণ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187392