৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল, বয়সসীমা শিথিলযোগ্য
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৪টি বিভাগে ‘আবাসিক মেডিকেল অফিসার’ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ১৭ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।
এক নজরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: সরাসরি অথবা ডাকযোগে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- কর্মস্থল: ঢাকা
- বয়স: ১ অক্টোবর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা।
আবেদন ফি: পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর অনুকূলে ২০০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187319