প্রথম সেশনে এক ইউকেট তুলতে পারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : পুরো সেশনে আফগান ব্যাটারদের প্রতিরোধে ইউকেট তুলতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। কোনোভাবেই আসছিল না কাক্সিক্ষত সাফল্য। হাশমতউল্লাহ শাহিদি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেও ৬৬ রানের জুটি গড়েন সেদিকুল্লাহ আতাল ও ইকরাম আলিখিল। শেষ পর্যন্ত ইবাদতের বলে ভাঙে এই জুটি।
ইবাদতের বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইকরাম। নতুন ব্যাটার হিসেবে নামেন ইসমাত আলম। পরের ওভারেই লাঞ্চ বিরতি দেন আম্পায়ার। ৭৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান আফগানিস্তানের। জয়ের জন্য এখনো তাদের দরকার ২৭৬ রান, বাংলাদেশের চাই ৬ উইকেট।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/187220